উন্মাদ অরুণ মাজী, দিনে তিপান্নবার সূর্যকে
ভেংচি কাটে। সূর্য কি কখনো, রাগবশতঃ অরুণ মাজীর
পিছনে কুকুর লেলিয়ে দিয়েছে? নাহঃ দেয় নি।
কেন? সূর্য সুখী। তাই সে প্রশান্ত, সদাই কর্ম্মমগ্ন।
একাকীত্ব আর নৈঃশব্দের সাহচর্য্যে সূর্যের জীবন
কানায় কানায় পূর্ণ। তার মধ্যে শূণ্যতার হাহাকার নেই।
নৈঃশব্দের যে অসীম অনন্ত সৌন্দর্য্য আছে, তা
একবার যে অনুভব করেছে; সে কাখনো পাহাড় বুকের
নারী, বা সিক্স প্যাক মার্কা পুরুষকে স্বপ্নে দেখে, হা হুতাশ
করবে না। সে কখনো হীরে জহরতের মধ্যে, জীবনের
পূর্ণতা খুঁজবে না। সে কখনো জনারণ্যে, সাহচর্য্য খুঁজবে না।
জনারণ্যে তুমি মনুষ্য স্পর্শ পাবে। কিন্তু সুখ পাবে কি?
উন্মাদ বাণী, © অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem