কত সুখ তোমার হে দুঃখ (Sorrow) Poem by Arun Maji

কত সুখ তোমার হে দুঃখ (Sorrow)

Rating: 5.0

কত সুখ তোমার হে দুঃখ
কত সুখ তোমার।

পৃথিবীতে ঘন অমাবস্যা।
অথচ তোমার আঙিনায় আজ
চড়ুইভাতির পূর্ণিমা।

হেঁকে হেঁকে ডেকে যায় দুর্ভিক্ষ
বোমা বারুদ কাঁধে।
কেঁদে কেঁদে হেঁটে যায় অনাহার
ভিক্ষাপাত্র হাতে।
গলা ছেড়ে গান গায় মৃত্যু
ধর্মকে সঙ্গী করে।

গৃহকোণের অন্ধকারে
আজও বারো বছরের বৈশাখীরা
কেঁদে কেঁদে আফসোস করে-
বুকের কোমল কুঁড়ি তাদের
এখনো কেন ডাগর ফুল হলো না!
সোনাগাছির সভ্য অতিথি যারা
তারা ফুল চায়। কুঁড়ি চায় না।

হায় ঈশ্বর
প্রতীকের চাকরিটা এবারও আর হলো না।
ডালে ফোড়ন দিতে গিয়ে
এক গাদা নুন ঢেলে
হাপুস নয়নে কাঁদতে থাকে সুনয়না।

কত সুখ তোমার হে দুঃখ
কত সুখ তোমার।
নীল বিষের পাড়ে, গোলাপী শাড়িতে
দারুন দেখতে তোমাকে!

© অরুণ মাজী

কত সুখ তোমার হে দুঃখ (Sorrow)
Tuesday, August 28, 2018
Topic(s) of this poem: happiness,pain,sorrow
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success