মাটির স্বাদে চরিত্রহীন Poem by Soumen Chattopadhyay

মাটির স্বাদে চরিত্রহীন

আকাঙ্খার পোড়া ফুলগুলি ঢেকে রেখেছো! সেখানে কুয়াশা গন্ধের মরমী স্পর্শ লেগে আছে।
রতির জলজ শিল্প আজ পাথর প্রতীমা।
যে আগুনে তুমি দাঁড়িয়েছিলে আমি তার দিকে এগিয়ে গেছি। এই পলাশের বনে জমে ওঠা রক্তবীজ একদিন দেখেছিলাম মাত্রাতীত প্রতিবন্ধকতা ছিঁড়ে গিঁথে গেছে তোমার দেহগাত্রে।
শ্রান্ত শেষরাতে আমি দুঃসাহসিক চরিত্রহীন।
মহুয়ার জঙ্গলে ঋতুগন্ধ মিশেছিল হেমন্তের চৈতন্যে। তোমার শস্যক্ষেত্র দুরন্ত নাব্যতা পদ্মযোনি তিরতির করে কেঁপেছিল আমার ভেতরে গুহামানবের অভিজ্ঞান সুরে।
শবরী যুবতীর উপপ্লবে তখন আমি নির্বাক। খয়েরি ঘাসের মতো কামআলো ছুটে গিয়েছিল সন্ধ্যা তারার দিকে।
আর আমি রক্তকরবীর শরীর জড়িয়ে জায়মান জীবনের দিকে চলে গেছি আমূল।

মাটির স্বাদে চরিত্রহীন
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success