ধানক্ষেতে একটি সূর্যাস্ত আমার অপেক্ষা করে Poem by Soumen Chattopadhyay

ধানক্ষেতে একটি সূর্যাস্ত আমার অপেক্ষা করে

নিহত রাত্রির পদ্ম জেনেছিল অনিবার্য অন্ধকার। অনেকেই আত্মীয় তবুও আত্মীয়তা ছিলনা কোথাও।
গোধূলি আকাশ থেকে উষ্ণ হৃদয়ের স্পর্শ এলে মৃত্যুর মুকুট সহজেই পরা যায়।
স্নেহের ছায়ার কুটির ধ্বনিত হয় শিরায় নিঃশ্বাসে।
সম্ভ্রান্ত বসন্ত বিনিময় আজ মরমী রোদ্দুরে খেলে।
তারপর নিজের একান্ত নিকটে নিজেরই তৃষ্ণায় পুড়ে যাই। শেকড়ের স্রোতে ধূসর বিস্মৃত প্রান্তর নদী হলো এমন সন্ধ্যায়।

সহস্র আঁধার ভেঙে ভেঙে আমি তোমাদের প্রবাহের আস্বাদ নিয়েছি। চলো যাই উষ্ণতার দিকে। ধানক্ষেতে একটি সূর্যাস্ত আমার অপেক্ষা করে।

ধানক্ষেতে একটি সূর্যাস্ত আমার অপেক্ষা করে
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success