মৃত্যুনদী ও জন্মগান Poem by Soumen Chattopadhyay

মৃত্যুনদী ও জন্মগান

বসত বাড়ির প্রতিবিম্বে বিষন্ন বেদনা ভাসে
তবুও তলিয়ে যাওয়া মাটির ভেতর
মানুষের হাসি শস্যের সমৃদ্ধি আনে।

র‍্যাঁবোর দূরের আকাশ প্রান্তর কাঁদে
সকলের শেষ অন্ধকার ছুঁয়ে রেখে

একাকী হলুদগন্ধী মৃত্যুনদীঅস্তিত্বে সম্পৃক্ত হলে
আত্মজের দেহে দিয়ে যায় সঞ্জয় সত্যকে

সেইদিন ধ্রুবপিতৃলোক নেমে আসে
অঘ্রানের চাঁদের গভীরে

অশরীরী উপকথার শিকার জেগে থাকে রক্তে
নিহিত বিকল্প জন্মদুঃখের বিমর্ষ অধিকারে...

ধূসর স্রোতের আদি উৎস
নির্ভার সৌন্দর্য্যে মৃতকর্ষকের ধমনীর পথে
নির্জন মাঠের মুখে আজও মিলিয়ে যায়...

সমস্ত দিনের পর অজস্র সন্ধ্যার গহ্বরে সহজ ভোর
নিরন্তর জন্মগান গায় — অগণন র‍্যাঁবোর জীবন্ত মেঘনদী দেশে...

মৃত্যুনদী ও জন্মগান
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success