জন্ম নিল লালন নদী বাউল দেহে Poem by Soumen Chattopadhyay

জন্ম নিল লালন নদী বাউল দেহে

শেষের পথ শেষ হয়েছে মরা জোড়ের মুখে
রাত নেমেছে গেঁয়ো গলির দেশে
ঘুমিয়ে পড়া মাঠের ছায়া শরীর ছুঁয়ে
মিলিয়ে গেছে পাহাড়ি বাঁকে,

পুড়েছি যত দেখেছি তার কাজল মুছে
সকল ছাই বোধের মাটি ভিজিয়ে দিয়ে
জন্ম দিল লালন নদী বাউল দেহে

রাত তো নামে জোড়ের মুখে
তখন একতারাটি বাজে পাহাড় জুড়ে
ঘুমিয়ে পড়া মাঠের ছায়া বাজলো আজ
শরীর ছুঁয়ে আমার বুকে
শীতের পাখি এসেছে ফিরে
একাকী আজ আমার বুকে আমার বুকে

জন্ম নিল লালন নদী বাউল দেহে
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success