উত্তীর্ণতা ছিঁড়ে ফেলে Poem by Soumen Chattopadhyay

উত্তীর্ণতা ছিঁড়ে ফেলে

নাটমন্দিরের দীর্ঘ ছায়া মৃদঙ্গের মতো বেজেছে নির্জনে
অস্ফুট শুনতে পাই বুড়ি অন্ধকার স্বরের অতল স্পর্শ

জঠরের যতদূর গভীরে কঠিন শিকড়ের সন্ধ্যাশাখা
নিক্ষিপ্ত হয়েছে, ভেসে আছি তারও পরের সমস্ত দূরত্বে
দুখিত রাত্রির জ্ঞানে এখানেই শেষবার ফিরতে চেয়েছি

আজন্মের পুরানো নিষাদী রোদ্দুরের গান বাজে নাভিপদ্মে
নাড়ি বেয়ে নেমে আসে শৈশবের ক্ষতদাগ শাঁখা পরা হাত

জন্মভূমি ভাসালো নিজস্ব মুকুল আমারি ধ্বংসদেহজলে
জন্মান্ধ দুচোখ বহুদূর ঋণ রেখে পুড়ে যায় শীর্ণ জোড়ে

কোন্ উত্তীর্ণতা বারবার ছিঁড়ে ফেলে বাউল রাত্রির ভাষা
মাটির আহুতি গন্ধ সন্ধ্যার সন্ন্যাসী আলোর গোধূলি চিহ্ন!

অবসন্ন আলপথে আমারি সংলাপ শস্যের শরীরে ফোটে

উত্তীর্ণতা ছিঁড়ে ফেলে
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success