আমার নাড়িতে কাঁপে বহুচেনা দূরত্বের স্বর
মাটির একান্ত কান্না অবিরল নিরুদ্দেশ হয়
মহাপ্রকৃতির অস্পষ্ট প্রতীক আরো কাছে আসে
এমন সময় গ্রামজুড়ে বেজে ওঠে প্রত্নশঙ্খ
দেখি নোনামাটি শিমুলে পলাশে তোমার প্রতিমা
জারুলের হিমগন্ধে বহু আকাঙ্খার জন্ম হয়
ফেরার পথের দিকে হেমন্তের নিঃসঙ্গতা নামে
অতঃপর পরিশ্রান্ত নির্জন অতীত ডেকে নেয়
ব্যক্তিগত নৈঃশব্দ্যের সার্থকতা অনুভব করি
আলোর আঙ্গিকে এই দন্ডিতের বিশ্লেষণ নেই
মধ্যরাতে শুধু পাতা উড়ে আসে মৃত্যুবোধ নিয়ে
জরায়ুর ভেজা গন্ধ থেকে বৃষ্টি নামে অনর্গল
অকস্মাৎ গ্রন্থিরোগে বোধের বেদনা দীর্ঘ হলে
বারবার ফিরেছি পার্থিব আত্মখননের দিকে
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem