রেখাহীন অন্ধকার Poem by Soumen Chattopadhyay

রেখাহীন অন্ধকার

স্থবির রাত্রির দিকে উড়ে গেছ তুমি।অন্ধকার তো জেনেছি রেখাহীন ।তবু বিকিরণ ছড়ায় যাওয়ার পথে। চিরকাল শূন্যস্থান তার ছাপ রেখে গেছে।

ঘোলাটে চোখের উপর তুলুসি চন্দন নিজস্ব হলো। এভাবেই মৃত্যু স্পর্শ করে জীবনের বহু স্বাদ—এভাবেই বহু জীবন পেতে চেয়ে পৃথিবীর অস্তিত্বে বীজের দেহন্তর —গল্প রেখে যায় ।

জঠরের স্পন্দন — বিস্তৃত অভিজ্ঞতা— আদিম সুন্দর মুখশ্রী— অনন্ত অনুভব সকলেই তুলে দিয়ে যায়।
ফিরে এসো তুমি । বসন্তের স্মৃতি হেমন্তের রাত জেগে আছে। স্নেহের সঞ্চারে তুমি আরোগ্যের পথে যাবে। তোমাকে আরও একবার ভালোবাসি।

হে মৃত্যু জীবন তো রয়েছে তোমারই প্রবাহে। তবে নিয়ে যাবে তুমি কোন অন্তিম সন্ধ্যায়!

রেখাহীন অন্ধকার
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success