রাখালের দিগ্বিজয় আজ দিকদর্শী Poem by Soumen Chattopadhyay

রাখালের দিগ্বিজয় আজ দিকদর্শী

দৃষ্টির তরঙ্গ বহুদূরের দেহের আলো ছুঁয়ে অবশেষে অন্তরঙ্গ হলো। ইচ্ছার ভেতর সহস্র রাত্রির স্নেহের সঙ্গম দৃশ্য শতাব্দীর আকাশে ভেসেছে এইভাবে । এভাবেই দুখিত জলের পদ্ম ভেসে থাকে।
জীবন তো জেনেছি জ্যোৎস্নার মতো পানীয়— নির্দিষ্ট সময়ের পর অন্ধকার নামে। তবুও সমস্ত সান্ত্বনা আকাঙ্খার দিকে উড়ে গেছে।
দুর্বোধ্য মুহূর্তগুলি আরো অন্ধকারে আমাদের ভেঙে দিয়ে গেলে রাখালের দিগ্বিজয় আজ উজ্জ্বল পথের দিকে নিয়ে যায়।

রাখালের দিগ্বিজয় আজ দিকদর্শী
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success