রূপান্তর সৌম্যেন চট্টোপাধ্যায় Poem by Soumen Chattopadhyay

রূপান্তর সৌম্যেন চট্টোপাধ্যায়

রূপান্তর
সৌম্যেন চট্টোপাধ্যায়

কোন অভিযোগ ছাড়া কোন প্রশ্ন ছাড়া
অস্তিত্বের ক্লান্তি ভেসে গেল
অজানার দিকে

রয়ে গেল নিঃশব্দ ঘরের প্রতিধ্বনি...

অবহেলা, পুরনো পাতার
বিবর্ণ অক্ষর নিজস্ব উষ্ণতা সকলই পুড়েছে

অর্থহীন অস্তিত্বের নীরবতার ভেতর ধীরে ধীরে মিলিয়ে গেল সে ।

নিঃশ্বাসের ক্ষীণ শব্দও হারিয়ে গেল একদিন...
জানালার ফাঁক দিয়ে
আলো এসে আর
তাকে স্পর্শ করে না—বাতাস স্থির হয়ে তাকে দেখে

তার ব্যক্তিগত অর্থহীন অস্তিত্বের নীরবতা ছুঁয়ে
ধীরে ধীরে মিলিয়ে গেল সে

রেখে গেল এক অদৃশ্য শূন্যতা

রূপান্তর 
সৌম্যেন চট্টোপাধ্যায়
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success