নিষাদের মন্দির Poem by Soumen Chattopadhyay

নিষাদের মন্দির

নিষাদের মন্দির
সৌমেন চট্টোপাধ্যায়


আদি শূন্যতার কাছে ফিরে আসি সেই আজ শরীরী মন্দির
নিরবধিকাল ব্যথার প্রবীণ অস্থি নিঃস্ব রাত্রির কংকাল
পিছল সংসার ঋজুপালিকার দেহজলে স্মৃতিস্নেহজাল
প্রেতায়িত অন্ধকারে প্রাচীন পোশাকে করে গেছে চিরস্থির


বৃদ্ধ মায়াময় দেবতার কম্পিত দুহাত অজলা বেদির
কণ্ঠস্বরে অন্তরঙ্গ হতে চেয়ে গর্ভপত্রে ভাসালো সকাল
তবুও পাহাড়ী পথে শোকের অসুখে বাজে পাথুরে আকাল
নিঃস্ব রাতে আদি শূন্যতার দিকে চেয়ে থেকে কাঁপে থিরথির


শ্মশানের ছায়ার ভেতর জেগে থেকে নিষাদের ইতিহাস
কুয়াশার সুপ্রাচীন অশ্রুকণা দিয়ে এনেছে আষাঢ়মাস


শালিনীর কালো জলে রিক্ত হয়ে ব্যর্থতার অজস্র ফসল
রূপকথা স্নেহকণা দিয়ে গৃহস্থকে ভরেছিলো অবিরল


গোধূলি দিগন্তে সুবর্ণরেখার অন্ধ গ্রাম সেই মরুমায়া
দেখেছে একাকী একলব্যের মন্দিরে কেঁপেছে মৃত্যুর ছায়া

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success