তোমারি উৎসের প্রতিমা Poem by Soumen Chattopadhyay

তোমারি উৎসের প্রতিমা

এই দগ্ধ মেঠো জীবনের ছাই, পোড়া শস্যক্ষেত
নির্জনে নির্মাণ করেছে তোমারি উৎসের প্রতিমা

দিগন্তের যেদিকে উড়তে চেয়েছিলে তুমি, তার
সবটুকু ঘিরে অন্তরঙ্গ মানবিক ঘ্রাণ আর
রৌদ্রের পশ্চাৎপটে রয়ে গেছে অপ্রমেয় ঋণ

দেখো, বৌদ্ধ সন্ন্যাসীর পাশে আরো এক অন্ধকারে
নদীজলে স্নায়ুহীন দুখের নিহিত ছবি ভাসে

জন্মের মিছিলে কবিতা পাখিরা গান গেয়ে গেছে
আহা! তার স্বাদটুকু মসনদ গড়েছে এখন

প্রাণের উৎসবে বিষাদের শব্দে ঘুমন্তরমনে
ভালোবাসা খুঁজেছে নতুন জঠরের বর্ণমালা

পোড়া সূর্যে -আগুনের ইতিহাসে আজ লেগে আছে
অতীতের হাহাকার প্রতি জীবনের শ্বাসাঘাত

প্রবীণ শব্দের শ্বেতসার শিসধ্বনি অবেলায়
দুঃখ ডেকে গেছে, তবু মহাস্নান সেরে গেরস্থালি
চলে যায় প্রতিটি নিঃশ্বাসে মহাশ্রমনের পথে

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success