রক্তসাঁঝে তুমি এলে Poem by Soumen Chattopadhyay

রক্তসাঁঝে তুমি এলে

যে জীবন চেয়েছিলে তুমি
পথে তার দীর্ঘ ছায়া পড়ে আছে উদাসীন নিদ্রিত প্রান্তরে

উচ্ছিষ্ট ব্যথার ভেতর নিস্তাপ তুমি
রৌদ্রপাতে আলপথে উড়ে যাও নিজস্ব ভূমিতে

অতলে তলিয়ে গেছে যে হলুদ দুপুর দুর্লভ
তিতিরের ডাকে
আজো তাকে আমি খুঁজে ফিরি

অশরীরী বেদনার ধূসর শূন্যতা
দশদিক জুড়ে নেমে এলে
গোধূলির রক্তসাঁঝে পর্ণ শরীরের
সেই অপরূপা
আমার মহুল বনে ঘুমন্ত কপালে পৃথিবীর
প্রাকৃত কবিতা গেয়ে যায়
হয়তো আমারই মেঘরাগে

এইভাবে দিন
নিঃস্ব হয়ে আসে
উড়ে আসা পাতার নিহিত
যন্ত্রণা কবির গভীর সন্ধ্যার বুকে
এক মুঠো নিরবতা রেখে চলে যায়
কোনো এক হিম বুদ্ধপূর্ণিমার দেশে

রক্তসাঁঝে তুমি এলে
POET'S NOTES ABOUT THE POEM
Life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Soumen Chattopadhyay

Soumen Chattopadhyay

Raghunathpur, purulia west Bengal
Close
Error Success