জানো? আগে যখন ব্যর্থ হতাম, বড় কষ্ট হতো আমার।
আমি অসংখ্যবার ব্যর্থ হয়েছি। আজও প্রায় প্রতিদিন
ব্যর্থ হই আমি। আমি বারবার ব্যর্থ হই তার কারন-
আমি বারবার নতুন কিছু করার চেষ্টা করি। আমি যা করি,
তার বেশির ভাগ- আনাড়ির মতো আমি আমার নিজের মতো
করে করি। আমি আমার নিজস্ব ব্যাকরণ আর পথ উদ্ভাবন করি।
সেজন্য আমি যা করি, তা লোক হাসানোর পক্ষে যথেষ্ট।
লোকে হাসে। আমি কিন্তু ঘাবড়ে যাই না। আমি লেগে থাকি।
আমার আঁকা পথকে ঘষতে ঘষতে, একদিন তাকে আমি
ভীষণ এক মসৃণ পথ করে তুলি। যারা একদিন হেসেছিলো
তারাই পরে আমার পিঠ চাপড়ে দেয়।
ব্যর্থতাকে আমি গভীর শ্রদ্ধা করি। ব্যর্থতা হলো- সাফল্যের
একমাত্র পথ। ব্যর্থতা ছাড়া, সাফল্য কোনদিনই আসবে না।
ব্যর্থতা আমার কাছে সাফল্যের চেয়ে বেশি পূজ্য। কারন-
ব্যর্থতা বুকে আগুন জ্বালায়, আমাকে নতুন কিছু শেখায়।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem