প্রিয়তমা সুচিত্রা সেনকে... (Suchitra) Poem by Arun Maji

প্রিয়তমা সুচিত্রা সেনকে... (Suchitra)

Rating: 5.0

এতো রাতে
স্বপ্নের দ্বারে কড়া নাড়ে কে?
কে? কে ওখানে?

কালো কালো চোখে
কি যেন কি এঁকে
দুম দুম করে
বুকে তুড়ি বাজায় কে?

আড়চোখে চেয়ে
প্রেম আকাশ ছেয়ে
অকালে বৃষ্টি আঁকে কে?

কে? কে তুমি?
গুণ্ঠনে ঢেকে
ঠোঁটে, কি যেন কি এঁকে
হৃদয়ে নিঃশব্দ গীত
গেয়ে যায় কে?

কে? কে তুমি?
ঢুলু ঢুলু চোখে
আগুন রাঙা ঠোঁটে
এ পুরুষ বুকে
অনন্ত মৃত্যু আঁকে কে?

© অরুণ মাজী

প্রিয়তমা সুচিত্রা সেনকে... (Suchitra)
Sunday, December 23, 2018
Topic(s) of this poem: love,passion,romance,rose
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success