কিন্তু মাতাল তোমাকে হতেই হবে (Suffering) Poem by Arun Maji

কিন্তু মাতাল তোমাকে হতেই হবে (Suffering)

Rating: 5.0

পরিশ্রম করলেই, শ্রীমতি দুঃখ রানী যে তোমাকে
ত্যাগ করে চলে যাবে, তা কিন্তু নয়।
প্রচুর সম্পদ বা খ্যাতির মালিক হলেই, যন্ত্রণা যে
তোমাকে কিমা সহকারে পালং শাকের খিঁচুড়ি বানাবে
না, তাও কিন্তু নয়।

এর অর্থ কি? এর অর্থ হলো, জীবনে যন্ত্রণা তুমি পাবেই।
খারাপ কাজ করলেও পাবে। ভালো করলেও পাবে।
ভালো করলে দুঃখ কম পাবে। কিন্তু দুঃখ তুমি পাবেই।

দুঃখ যন্ত্রণা তুমি যদি পাবেই, তো সেই দুঃখ মোচনের পথ
কি? দুঃখ মোচনের পথ হলো, "নেশাগ্রস্ত মাতাল হওয়া"।
নিজেকে যদি নেশাগ্রস্ত আচ্ছন্ন রাখতে পারো, তাহলে
দুঃখ তোমার বুকে কাঁটা বিঁধতে পারবে না। এখন প্রশ্ন হলো,
তুমি মদ খেয়ে মাতাল হবে? অথবা কবিতা বা সংগীতের
রস পান করে মাতাল হবে? সেটা তোমার পছন্দ। মদ খেলে
লিভার পচে মরবে। সংগীত রসে মাতাল হলে ভগবানের
সাথে হুঁকো টানবে। কিন্তু মাতাল তোমাকে হতেই হবে।

© অরুণ মাজী

কিন্তু মাতাল তোমাকে হতেই হবে (Suffering)
Monday, October 1, 2018
Topic(s) of this poem: happiness,love,pain,poetry
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success