The Age Of This Poet Poem by Abdul Wahab

The Age Of This Poet

কবির বয়স

আমি আর চল্লিশের নীচে নেই
যে বয়স লুকবো
বরং বলি দ্যাখ মেয়ে
চল্লিশের উপরেও কেমন সু ঠা ম আছি
পক্ক কেশ আর দাড়ি কেমন দিচ্ছে শোভা
সেই খুশিতেই এখনও মনে ফুটে ফুল
গায়ে লাগে মিহি দক্ষিণে হাওয়া
আর বাসে ট্রামে বয়স্ক বলে সীট পাই
চাঁদের হাটে অভিঞ্জ বলে পাই অগ্রাধিকার
হাতের আঙ্গুলের কড়ে তাদের আমি আমার বয়স গুনাই
আর বলে বলে ভাঙ্গি তাদের ঘ্যাম, মুখে তুলাই ফেনা
দ্যাখ মেয়ে, একদম করিস না অবহেলা
চল্লিশ ঊর্ধ্ব হলেও এখনও আমার কমর ভাঙ্গে নি
মনের মাঝে পড়েনি কোন সন্দেহের ভাঁজ
হৃদয়ের তাওয়ায় ভেজে চলেছি মচ মচে শখ
আর প্রবাহে কান পেতে রাখি
নদীর ওপার থেকে এই বুঝি এলো একাদশীর ডাক ।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success