মানুষ পৃথিবী শুয়োরবাচ্চা (The Darkness) Poem by Arun Maji

মানুষ পৃথিবী শুয়োরবাচ্চা (The Darkness)

Rating: 5.0

পূর্ণিমা রাতের একাকী নিঃসঙ্গ চাঁদ
কত ডাকে আমায়।
আমি কি শুনতে পাই?

উন্মীলিত নব চক্ষুদ্বয়ের মতো
শান্ত স্নিগ্ধ সকাল
কত ডাকে আমায়।
আমি কি শুনতে পাই?

যা কোনদিন শোনার যোগ্য নয়
তা দিয়ে কান ঢাকা আমার।
যেমন-
মানুষের চামড়া ঢাকা
বুনো এক শুয়োররের বাচ্চা  
পাশবিক হিংস্রতায় হাঁকে
"আলো। উন্নয়ন।"
অথচ পৃথিবীতে এখন ঘন অন্ধকার।
মাতৃগর্ভের ভ্রূণের হাতে
দলীয় ঝান্ডা।
কিশোরী মেয়ের যোনিতে আঁকা
হিন্দু মুসলমান।
শিশুর হাতে কোদাল গাঁইতি।
চায়ের দোকানের বাচ্চার গালে
নিত্যদিন নৃশংস থাপ্পড়।

এখন গোধূলি।
মেঘে সোনালী আভা
বাতাসে সুগন্ধ।
পবিত্র এই দেব লগ্নে  
এলোমেলো হাওয়া ডাকে আমায়-
আয় আয় কাছে আয়।  
অথচ আমি?

হাতে আমার তেলের বাটি।
নিত্যদিন  
শুয়োরের বাচ্চার পশ্চাদ্দেশ
তৈল মর্দন না করলে
ঘুম আমার আসে না।

পৃথিবীর যত শুয়োরের বাচ্চা
পূজা করতে করতে
কবে যে আমি
বুনো শুয়োর হয়ে গেছি।


© অরুণ মাজী

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success