তৃষ্ণার্ত কানাই (Thirsty Krishna) Poem by Arun Maji

তৃষ্ণার্ত কানাই (Thirsty Krishna)

Rating: 5.0

নাই বা এলে কানাই নায়ে
ডুবতে কেন বাধা?
​প্রেমের বক্ষ সবার মোক্ষ
লাজুক কেন রাধা?

যেই ডুববে সেই ভরবে
হৃদের কুটিরখানি।
বৃক্ষ চূড়ায় হাসবে কানাই
​ভরবে হৃদয়খানি।

ডাগর বুকে ​সাগর তোমার
তরঙ্গ মরে লজ্জায়।
নিতম্ব​ নদীতে নৃত্য তোমার ​​
তটিনী মরে ঈর্ষায়।

হেসে দাও গো হেসে দাও
পাহাড় বুকে হাসি।
কানাই ​প্রাণ ​ভেসে যাক
প্রেমের বানে ভাসি।

চিৎ হয়ে ​সখী পাখনা মেলে
দেখে প্রজাপতি।
​ঘোমটা ঢেকে নাচে সখী
​এমন লজ্জাবতী!

প্রেম সাগরে ডুববে যদি
ঘোমটা ঢেকে কেন?
কলঙ্ক যদি মাখবে সখী
আড়াল খোঁজো কেন?

কাজল চোখে হাসি হেসে
ঠোঁট কাটো দাঁতে।
কানাই প্রাণে প্রলয় তুলে
​হানো প্রেমাঘাতে।

নিঠুর কেন ওগো রাধে
নিঠুর কেন তুমি?
জ্বলি আশায় মরি ​কায়ায়
মরণ কেন তুমি?

​জ্বলি ​গো সখী ​জ্বলি আমি
জ্বলে ​বক্ষ ​আমার।
প্রেম স্বপ্ন শুধু কি দুঃস্বপ্ন
স্পর্শ ​রবে না রাধার​ ​? ​

© অরুণ মাজী
Painting: Hemen Mazumdar

তৃষ্ণার্ত কানাই (Thirsty Krishna)
Wednesday, March 14, 2018
Topic(s) of this poem: love,lust,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success