তোমাকে চটচটে একটা চুমু দেবো (Tomake Chotchote Ekta Chumu Debo) Poem by Arun Maji

তোমাকে চটচটে একটা চুমু দেবো (Tomake Chotchote Ekta Chumu Debo)

Rating: 5.0

তোমাকে একটা চুমু দেবো।
বেশি দিলে তুমি রাগ করো
তাই একটা চুমু দেবো।

শুখনো চুমু খটখটে চুমু
তোমাকে চটচটে চুমু দেবো।
একটু আঁঠা আঁঠা
হড়কানো পিচ্ছিল চুমু দেবো।

ঠোঁটটা তোমার ছুঁয়ে দিয়ে
আলতো নরম কামড় দেবো।
তোমাকে মিষ্টি চুমু দেবো।

দিতে চাই তো অনেক অনেক।
পারি কি? তোমাকে তাই
কেবল একটা চুমু দেবো।

সকালে বিছানা ছাড়ার আগে
আগে তোমাকে দেখবো।
চোখে চোখ রেখে
অপলকে তোমায় দেখতে দেখতে
কেবল একটা চুমু দেবো।

সকালের চুমু প্রথম চুমু
তাই সেটা মিষ্টি নরম দেবো।
রাতের চুমু শেষ চুমু
তাই সেটা দুষ্টু গরম দেবো।

নরম বুকে থুতনি রেখে
ধানক্ষেতে তোমার ঘুরবো।
একটু তুমি চোখ ফেরালেই
তোমাকে চোরা চুমু দেবো।

দুষ্টু চুমু মিষ্টি চুমু
তোমাকে দুষ্টু চুমু দেবো।
পাপড়ি পাপড়ি ঠোঁট তোমার
অন্তরে শুষে নেবো।

ওহে মালবিকা
দিতে চাই তো অনেক অনেক।
পারি কি? তোমাকে তাই
চটচটে একটা চুমু দেবো।

© অরুণ মাজী
Painting: Andrew Atroshenko

তোমাকে চটচটে একটা চুমু দেবো (Tomake Chotchote Ekta Chumu Debo)
Tuesday, December 19, 2017
Topic(s) of this poem: kiss,love,passion
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success