ফর্সা হবে বলে
মানুষ মেখেছে লালসা মার্কা সাবান।
মানুষ তবুও
ফর্সা কখনো হয় না।
চপ্পল মার্কা কোন এক "বিদূষী" নারী
কলকাতার কানে কানে
ফিসফিস করে বলেছিলো
"বাঙালী বুকের রক্ত আমায় দিস,
তোকে আমি লন্ডন বানিয়ে দেবো।"
সেই থেকে
ফ্যালফ্যাল করে তাকিয়ে কলকাতা
রূপসী লন্ডনের দিকে।
এদিকে মশা আর ধেড়ে ইঁদুরের কামড়ে
কলকাতা আজ গঙ্গা যাত্রা করলো
তবুও.....
নির্লিপ্ত মৃত্যু হাঁটছে মিছিল করে
মানুষের মৃতদেহ কাঁধে।
খিঁচুড়ি রাঁধছে হিংসা-দাঙ্গা
অসহায়ের অজ্ঞানতার আগুনে।
"উন্নয়ন" নামের
কে এই গোঁফওয়ালা দু পেয়ে পশু
দিনের আলোতে
গপ গপ করে ছেঁড়া চপ্পল গিলে?
এ কোন মস্তিস্কহীন কৃমির দল
মা মাটি মানুষের জয়ধ্বনি দিতে দিতে
ঢোল বাজিয়ে শোভাযাত্রা করে?
অন্ডকোষে আজ অন্ড নেই
নেই পৌরুষ পুরুষে।
"বুদ্ধিজীবী" নামের কে এই নপুংসক
বিঁড়ি ফুঁকতে ফুঁকতে
আমৃত্যু লোভের পশ্চাৎদেশ চাঁটে?
"লিবারেল" নামের কে এই কাগজওয়ালা
দ্বারে দ্বারে আজ রাজমূত্র বেচে?
অন্ডকোষে আজ অন্ড নেই
নেই পৌরুষ পুরুষে।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem