সত্য বনাম ক্ষমতা (Truth) Poem by Arun Maji

সত্য বনাম ক্ষমতা (Truth)

Rating: 5.0

কোন কথা, একজন অশিক্ষিত দুর্বল মানুষ
বলেছে বলেই, তা কখনো "মিথ্যে" হয়ে যায় না।
কোন কথা, একজন পন্ডিত বা ক্ষমতাশালী
মানুষ বলেছে বলেই, তা "সত্যি" হয়ে যায় না।
কোন কথা, পৃথিবীর ৯৯.৯৯% লোক বিশ্বাস করে
বলেই, তা কখনো "সত্যি" হয়ে যায় না।

কথা বা উক্তির মান নির্ণয় কেবল সেই উক্তি বা
কথা দিয়েই করতে হবে। কে বলেছে, বা পৃথিবীর
কতজন তা বিশ্বাস করে, তার ভিত্তিতে কখনো
"সত্য" বা "ন্যায়ের" যাচাই করা যায় না।

তোমরা জানো, সারা পৃথিবী যেখানে বিশ্বাস
করতেন- সূর্য, পৃথিবীর চারিদিকে ঘুরে, সেখানে
কোপার্নিকাস একা তার প্রতিবাদ করেছিলেন।

উন্মাদ বাণী, © অরুণ মাজী

সত্য বনাম ক্ষমতা (Truth)
Sunday, August 26, 2018
Topic(s) of this poem: justice,power,truth
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success