তুমিহীন পৃথিবী (Tumihin Pirthibi) Poem by Arun Maji

তুমিহীন পৃথিবী (Tumihin Pirthibi)

Rating: 5.0

শূন্য শূন্য লাগে।
তুমিহীন এ পৃথিবী
বড় শূন্য শূন্য লাগে।

অথচ আজও, পূর্ণিমা রাত ছিলো
রাতে জ্যোৎস্না ছিলো, জোনাকি ছিলো
মৃদুমন্দ বাতাস ছিলো।
সবই ছিলো। অথচ কিছুই ছিলো না।
তবুও শূণ্য লাগে।
তুমিহীন এ পৃথিবী বড় শূণ্য লাগে।

গেলে তো এক্কেবারেই গেলে।
পৃথিবী থেকে
পৃথিবীটা কেড়ে নিয়ে গেলে।
জীবন থেকে
জীবনটা কেড়ে নিয়ে গেলে।
গেলে অথচ খালি হাতে গেলে না-
আমার জীবন যৌবন স্বপ্ন
সবই ট্যাঁকে বেঁধে গেলে।

তবে আমাকে
কেন নিলে না সাথে?
জীবন থেকে যদি
জীবনটাই কেড়ে নিলে
তবে আমাকে
কেন নিলে না সাথে?

তুমিহীন পৃথিবীতে চাঁদ উঠে।
কেন উঠে?
কে দেখে? কেন দেখে?
আমি তো দেখি না!
তুমি যদি নেই সাথে
তবে চাঁদ দেখা কার সাথে?

জীবনের বাঁকে বাঁকে
কেউ নেই সাথে। কিছু নেই সাথে।
কেবল তোমার স্মৃতি আঁকা পথে।
স্মৃতি তো আর তুমি নয়-
তুমি আনন্দ, স্মৃতি যন্ত্রণা।
তুমি উচ্ছ্বাস, স্মৃতি বেদনা।

কে শোনে?
তোমার কাঁকনের কিঙ্কিণী কলরব আজ কে শোনে?
আমি যদি নেই কাছে
তোমার শ্বাসের উচ্ছ্বাস আজ কে শোনে?

শূণ্য লাগে গো শূণ্য লাগে।
তুমিহীন এ পৃথিবী
বড় শূণ্য শূণ্য লাগে।

© অরুণ মাজী
Painting Pino Daeni

তুমিহীন পৃথিবী (Tumihin Pirthibi)
Monday, December 25, 2017
Topic(s) of this poem: love,pain,separation
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success