দুই পৃথিবী © অরুণ মাজী
এক পৃথিবী মিচকি হাসে
এক পৃথিবী কাঁদে।
এক পৃথিবী ছিঁড়ছে সবই
এক পৃথিবী বাঁধে।
এক পৃথিবী হাসি হাসি
এক পৃথিবী কালো।
এক পৃথিবী আনে আঁধার
এক পৃথিবী আলো।
এক পৃথিবী চন্দ্রমুখীর
এক পৃথিবী মায়ের।
এক পৃথিবী শুধু "তাদের"
এক পৃথিবী ভাইয়ের।
এক পৃথিবী গোলা বারুদ
এক পৃথিবী শান্ত।
এক পৃথিবী নগ্ন উচ্ছ্বাস
এক পৃথিবী ক্লান্ত।
এক পৃথিবী বিজ্ঞাপনের
অন্যটা রুগ্ণ চাষার।
এক পৃথিবী ফাঁকা আওয়াজ
অন্যটা ভালোবাসার।
নামেই শুধু "গোটা পৃথিবী"
আসলে ছেঁড়া ছেঁড়া।
একের পৃথিবী অন্যের দখলে
পৃথিবী শূণ্য ন্যাড়া।
© অরুণ মাজী
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
Exactly.... valo laglo khub