Monday, June 25, 2018

উলিল আমরের বায়াত কতটা প্রয়োজনীয় Ulil Amorer Kase Baiyat Kotota Zoruri? Comments

Rating: 0.0

আপনি যে-ই হোন, যত জ্ঞানী-গুণী-বোধসম্পণ্ণ এবং সত্যপন্থীই হোন, ইসলামের পথে আপনি একা নন এবং কুরআন সুন্নাহ্ আপনার একা নিজে নিজে বোঝার কোন অবকাশ নেই। আপনার জন্য আদেশদাতা থাকা বাধ্যতামূলক, এবং আদেশদাতার অধীনে আপনার থাকা বাধ্যতামূলক।

আমরা সাহাবীদের চেয়ে যোগ্য নই, এবং তাঁরা যেখানে উলিল আমরের অধীনতা সব সময় নিয়েছেন, আমাদের কোন অবকাশই নেই এড়ানোর। প্রত্যেকে তার তার উলিল আমর কীভাবে বেছে নেয়? আমরা দেখেছি কীভাবে বেছে নেয়, রাসূল দ. যখন সাহাবাদের উলিল আমর রূপে বাহ্যিক পৃথিবীতে সবাইকে সৌভাগ্যমন্ডিত করছিলেন, তখন তিনি উলিল আমর। কীভাবে? বায়াতের মাধ্যমে। তাঁর প্রতিটা নিরদেশ পালনের আনুগত্যের বায়াতের মাধ্যমে। তারপর সাহাবারা রা. কী করলেন? উলিল আমর হিসাবে পেলেন সিদ্দিকে আকবার রা. কে এবং তার বায়াত গ্রহণ করলেন। তাঁরা বলেননি, আমরা উলিল আমর হিসাবে রাসূল দ.'র মত শ্রেষ্ঠরও শ্রেষ্ঠকে পেয়েছি সুতরাং আমাদের উলিল আমরের প্রয়োজন আর নেই। এরপর তাঁরা বলেননি, আমরা রাসূল দ. ও সিদ্দিকে আকবর রা. কে পেয়েছি, আর উলিল আমরের দরকার নেই। তাঁরা উমার রা. ও উসমান রা.'র বায়াত গ্রহণ করলেন পরপর।
...
Read full text

Rhymer Rhymer
COMMENTS
Rhymer Rhymer

Rhymer Rhymer

DHAKA Tangail, BANGLADESH
Close
Error Success