ক্ষমাহীন মহাকাল (Unforgiving Time) Poem by Arun Maji

ক্ষমাহীন মহাকাল (Unforgiving Time)

Rating: 5.0

রাজা বড় অন্ধ
লোভ স্বার্থ দম্ভের ছানিতে।
ক্ষমতার জোরে
ইতিহাস বদলে দিতে চায় সে।

নির্লিপ্ত ইতিহাস
বদলেও হয়তো যায় ক্ষণিকের তরে!
কিন্তু তারপর?

ওহে রাজা
তুমি কি জানো
সময়ের চক্র ঘুরে ফিরে আসে?

ওহে গোবর,
ঘুঁটেকে পুড়তে দেখে
তুমি বড় নেচেছিলে একদিন।
কিন্তু তুমি কি জানো
সময়ের চক্রে তুমিও একদিন ঘুঁটে হবে?
তুমিও একদিন
দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হবে?

রাজা গো
যদি তুমি গুনো বছর
তো সময়ও গুনবে কবর।

© অরুণ মাজী
Painting: Chen Yifei

Thursday, May 17, 2018
Topic(s) of this poem: history,pride,time
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success