সূর্য হতে চাও? (Wanna Be Sun?) Poem by Arun Maji

সূর্য হতে চাও? (Wanna Be Sun?)

Rating: 5.0

লোকে তোমাকে কত ছোট ভাবে তাতে কিছু যায়
আসে না। একমাত্র গুরুত্বপূর্ণ হলো- তুমি নিজেকে
কত সক্ষম ভাবো। গুরুত্বপূর্ণ হলো- তুমি তোমার নিজের
সেই বিশ্বাসকে কতখানি শ্রদ্ধা করো। আর তোমার সেই
বিশ্বাসের জন্য তুমি কতখানি ত্যাগ আর শ্রম করতে
তৈরী। তুমি যদি তোমার স্বপ্ন আর বিশ্বাসের জন্য
আমৃত্যু লড়াই করতে পারো, তাহলে পৃথিবীতে এমন
কি অসাধ্য কিছু আছে, যা তুমি পারবে না?

ওহে ভাই, নিজেকে বিশ্বাস করো আগে। নিজেকে
শ্রদ্ধা করো আগে। তুমি যদি বারবার তোমার কথা
ভঙ্গ করো, তার অর্থ কি? তুমি তোমার নিজেকে বারবার
অপমান করছো। নিজেকে যে শ্রদ্ধা করে না,
পৃথিবী তাকে শ্রদ্ধা করবে কেন?

© অরুণ মাজী

সূর্য হতে চাও? (Wanna Be Sun?)
Monday, April 22, 2019
Topic(s) of this poem: dream,inspiration
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success