ধর্ম কি? (What Is Religion?) Poem by Arun Maji

ধর্ম কি? (What Is Religion?)

Rating: 5.0

ধর্ম কোন শাস্ত্র নয়। সংস্কার নয়। দেব বাণী নয়।
মন্দির মসজিদ গির্জা নয়।

ধর্ম হলো তোমার অনুভূতি, যা নিঃশব্দে তোমাকে
মনুষ্য থেকে দেবত্বে উত্তীর্ণ করতে আহ্বান করে।

ধর্ম হলো তোমার মধ্যেকার এক নিঃশব্দ সংগীত।
যা তোমার কানে, দিনরাত সর্ব্বের কল্যাণ সংগীত
গাইতে থাকে।

ধর্ম হলো তোমার মধ্যেকার অদৃশ্য এক আলো।
যা তোমাকে আঁধার থেকে আলোময় মুক্ত আকাশে
পরিচালিত করে।

ধর্ম হলো এক শক্তি। যা তোমাকে সমস্ত প্রকার বন্ধন
আর তার যন্ত্রণা থেকে মুক্ত করে।

ধর্ম ভীষণ গভীর আর গুপ্ত বস্তু। সাইনবোর্ডের মতো
একে বুকে ঝুলিয়ে প্রদর্শন করা যায় না।

© অরুণ মাজী

ধর্ম কি? (What Is Religion?)
Friday, January 11, 2019
Topic(s) of this poem: god,kindness,love
COMMENTS OF THE POEM
Bulu naiya 12 January 2019

খুব সুন্দর

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success