মানুষ অথবা দুর্গন্ধময় বিষ্ঠা? (What It Means To Be Human?) Poem by Arun Maji

মানুষ অথবা দুর্গন্ধময় বিষ্ঠা? (What It Means To Be Human?)

Rating: 5.0

ফুল যদি ফুলের মতো কোমল সুন্দর আর সুগন্ধময় না হয়, তাকে তুমি ফুল বলবে কি? কোমলতা, সৌন্দর্য্য আর সুগন্ধ- ফুলের মৌলিক ধর্ম। এই গুণ যদি কোন ফুলের না থাকে, সে ফুল হওয়ার অযোগ্য নয় কি? ফুল সমাজে সে ঘৃণ্য আর বর্জ্য নয় কি?

মানুষও তাই। মানুষেরও কিছু মৌলিক ধর্ম আছে। সেই মৌলিক ধর্ম যদি কোন মানুষের না থাকে, তাহলে সে মানুষ হওয়ার অযোগ্য। সত্য, বিশ্বাস, বিবেক, বিবেচনা বোধ, ভালোবাসা, ক্ষমা, দয়া আর মানুষ হিসেবে আত্মসম্মান বোধ- এগুলো হলো মানুষের মৌলিক উপাদান। এগুলো না থাকলে, মানুষ কখনো মানুষ নয়। মানুষের চামড়া পরলে, বা বিশাল এক প্রাসাদের মালিক হলে, বা হার্ভার্ডের বড় ডিগ্রী থাকলে- কেউ মানুষ হয়ে যায় না।

খুবই দুঃখ পাই আমি যখন দেখি,
অনেক শিক্ষিত অর্থবান আর ক্ষমতাবান মানুষ- যারা সুন্দর পোশাক পরে, গাড়ি চড়ে, মুখে লম্বা চওড়া বুলি আওড়ায়; কিন্তু মনুষ্য সুলভ কোন গুণাবলী তাদের নেই। মানুষ না হওয়ার কোন অনুশোচনাও তাদের মধ্যে নেই। এরা মানুষের আবরণে দুর্গন্ধময় বিষ্ঠা।

এদের কেউ কেউ, কাগজে বা টিভিতে প্রতিদিন মুখ দেখায়। এদের কেউ দেশনেতা, কেউ অভিনেতা, কেউ লেখক, কেউ শিল্পী, কেউ উকিল, কেউ ডাক্তার ইত্যাদি। অর্থ খ্যাতি এদের থাকতেই পারে, মিডিয়া এদেরকে নিয়ে নাচানাচি করতেই পারে, আমি কিন্তু এদেরকে ফেতি কুত্তাও মনে করি না। কারন-রাস্তার কুকুরও বিশ্বাসযোগ্য, স্নেহযোগ্য। কিন্তু এরা? মানুষের আবরণ ছাড়া, এদের জীব-সুলভ কোন গুণ নেই। এরা বিষ্ঠা বা মূত্রের মতো দুর্গন্ধময়। নর্দমার মতো নোংরা পচা আবর্জনাময়।

এইসব ঘোমটা ঢাকা মানুষগুলোকে চিনতে হবে। এবং, এদেরকে বিষ্ঠা আর মূত্রের মতোই পরিত্যাগ করতে হবে। মিডিয়ার প্রচার থেকে সাবধান! কাগজে বা টিভিতে মুখ দেখালেই, এরা বড় মানুষ; এই ভ্রান্ত ধারণা তোমাদেরকে এখুনি এই মুহূর্তেই পরিত্যাগ করতে হবে।

কি করে চিনবে সত্যিকারের এক জন বড় মানুষকে?
১. সে কি অন্যায়ের বিরুদ্ধে সবসময় গর্জে উঠে?
২. তার কথা আর কর্ম্মের মধ্যে কি কোন মিল আছে? তার বাস্তব গাণিতিক প্রমাণও কিন্তু থাকতে হবে।
৩. সমাজের নিচু আর পিছিয়ে পড়া মানুষকে সে কতটা সন্মান করে? কতটা ভালোবাসে? দুর্বল মানুষদের জন্য সে কতটা ত্যাগ করে?
৪. ক্ষমতাশালীকে শ্রদ্ধা করা বড় মানুষের লক্ষণ নয়। যে মানুষ- মূর্খ দুর্বল দরিদ্র্য অসহায় ব্যক্তিকে রাজা বা দেবতার মতো সন্মান করে, সেই প্রকৃত বড় মানুষ।
৫. সুভাষ বসু, বিদ্যাসাগর, বিবেকানন্দ- প্রমুখ ব্যক্তি আমাদের কাছে দাঁড়িপাল্লা। যখন তোমরা ঘেঁটে যাবে, এদেরকে স্মরণ করবে, এদের চরিত্র অন্ধকারে তোমাকে পথ দেখাবে।

এক কথায়- দুর্বল দরিদ্র্য মূর্খ অসহায় মানুষকে যারা দেবতা বা রাজার মতো সন্মান করে, তারাই প্রকৃত মানুষ। আর বাকি সব নর্দমার- দুর্গন্ধময় গোবর বিষ্ঠা আবর্জনা।

© অরুণ মাজী

মানুষ অথবা দুর্গন্ধময় বিষ্ঠা? (What It Means To Be Human?)
Saturday, July 7, 2018
Topic(s) of this poem: truth
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success