প্রেমের অভাবের জন্য দাম্পত্য সম্পর্ক ভাঙে না।
ভালোবসার অভাবের জন্য ভাইয়ের সঙ্গে ভাইয়ের লড়াই হয় না।
জোড়া সম্পর্ক ভেঙে যায়-
মানুষের গর্বের জন্য, ঔদ্ধত্যের জন্য, অমনযোগিতার জন্য, আলস্যের জন্য, অভ্যাসের জন্য, সংলাপ বা বাক্যালাপের অভাবের জন্য, ।
দুর্ভাগ্যবশতঃ মানুষ অভ্যাস ভালোবাসে। মানুষ জানা পথে হাঁটতে ভালোবাসে। জানা পথে বারবার হাঁটলে, সেই পথের প্রতি বিতৃষ্ণা তো আসবেই। স্বামী স্ত্রী যদি তাদের সম্পর্ককে কেবল সংসার আর রাতের বিছানায় ধরে রাখে; তাহলে সংসার আর সেই একই বিছানা, দুইই- বড় এক ঘেঁয়ে লাগবে।
মানুষকে তাই সৃষ্টিশীল হতে হবে। তেঁতুল গাছের মগডালে চড়ে, চুমু খাওয়ার পাগলামি যারা দেখাতেপারবে, কেবল তাদেরই দাম্পত্য জীবন, কষা মাংসের মতো মুখরোচক হবে।
ভাবো- বাঙালী দম্পতি তেঁতুল গাছের মগডালে চড়ে চুমু খাচ্ছে! সম্ভব? যদি সম্ভব না হয়, তাহলে দাম্পত্য সম্পর্ক, নুন-বিহীন আলুর মতো স্বাদহীন তো হবেই!
তোমরা শুনলে অবাক হবে- এই পৃথিবীটা কেবল উন্মাদদের জন্য। যারা যত বেশি উন্মাদ, তারা তত বেশি, এই পৃর্থিবীর রূপ রস গন্ধ স্পর্শ তারিয়ে তারিয়ে খায়।
হে মানুষ, জানা পথ আর অভ্যাসের আলস্য, দুই-ই পরিত্যাগ করো। শিশুর মতো আচরণ করো। প্রতিটা মুহূর্তকে অজানার রূপ দাও। সেই অজানাকে নতুন করে জানো। দেখবে, জীবন অনেক বেশি রোমাঞ্চকর আনন্দময় হবে।
© অরুণ মাজী
Painting: Daniel Gerhertz
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem