কাঁদো কেন হে মানুষ কেঁদো কেন? (Why Cry?) Poem by Arun Maji

কাঁদো কেন হে মানুষ কেঁদো কেন? (Why Cry?)

Rating: 5.0

জন্ম যোগ, মৃত্যু বিয়োগ।
জন্ম থেকে মৃত্যু এক বিয়োগযাত্রা।

জীবন যদি অনিবার্য বিয়োগ যাত্রা
তবে কাঁদো কেন হে মানুষ
কাঁদো কেন?

শৈশবের সুন্দর চাঁদ মামা
ক্ষয়ে ক্ষয়ে যায়।
শিশুসুলভ স্বর্গীয় হাসি
মুছে মুছে যায়।
মালবিকা বুকের সুগন্ধ
কালের স্রোতে ধুয়ে ধুয়ে যায়।
পিতা মাতা পিতামহ প্রপিতামহ
বিস্মৃতির মেঘে ঢেকে ঢেকে যায়।
উন্মাদ অরুণ মাজীর যৌবন উদ্দীপ্ত তেজ আর উদ্দীপনা
কাল ক্রমে মরে মরে যায়।
তার স্মৃতি-বুদ্ধির সবুজ বাগান
বিস্মৃতি ঝড়ে উড়ে উড়ে যায়।

হারাতেই যদি জন্মেছো হে মানুষ
হারানোতে এতো দুঃখ কেন?
জীবন যদি সব হারানোর যাত্রা
তবে কাঁদো কেন হে মানুষ
কেঁদো কেন?

© অরুণ মাজী

কাঁদো কেন হে মানুষ কেঁদো কেন? (Why Cry?)
Wednesday, November 21, 2018
Topic(s) of this poem: grief,pain,sorrow
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success