আমাদের প্রত্যেকের হৃদয় গহনে
গভীর গোপন আর নির্মম
এমন এক ক্ষত আছে
যা পৃথিবীর আর কেউ জানে না।
সে ক্ষত
শুধু কি গোপন? শুধু কি বেদনাময়?
একটু সুন্দর, একটু পবিত্রময় নয়?
ওহে নগেন মাস্টার
মানুষ কি কেবল ভয় পেয়েই লুকোয়?
ভালোবেসে লুকোয় না? ক্ষমা করে লুকোয় না?
হৃদয়ের মহত্ববশত লুকোয় না?
নির্মম সেই ক্ষত
রাতদিন তাকে
নুন লঙ্কার আচার সহ কুরে কুরে খায়।
বুকের মধ্যে তার
সহস্র যন্ত্রণার দুন্দুভি দামামা বাজায়।
অথচ মূর্খ গোঁয়ার সেই মানুষ
কাতরে কাতরে মরবে
তবুও সেই ক্ষতকে
কখনো আলোর মুখ দেখতে দেবে না।
তার ভয়
পাছে ঘাতকের সম্মানহানি হয়!
মানুষ বড় আজব, তাই না?
মরবে জেনেও
মানুষ কেবল ভালোবাসা আর সাহসের জোরে
কত শত যন্ত্রণা বুক পেতে সয়!
মানুষ কি দেবতার চেয়ে
কম নাকি গো পেন্তীর মা?
© অরুণ মাজী
Painting: Eugene De Blaas
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem