বিসমিল্লাহির রাহমানির রাহিম
ইসলামি গজল
মীর মুনিরুল ইসলাম সেলিম
...
মানবতা আজ এতীমের বেশে, কাঁদিছে মানুষের দ্বারা
হৃদয়হীনতা যত নিষ্ঠুরতা, নিচ্ছে যেন সব আজ কেড়ে।
মানুষে মানুষে নেই ভালোবাসা, নেই আজ সেই মমতা
কারনে অকারনে তাইতো আজিকে, বেড়ে গেছে যত হিংস্রতা।
...
Once a day I see
A little beggar
Shouting! I am hungry!
Please give me food brother.
...
বার বার শুধু একটি কথা
পড়ে যায় মোর মনে
আসলে কি আমি একটি মানুষ
বিবেক সম্পন্ন জ্ঞানে?
...
আবার জ্বলে উঠেছে আগুন, স্বাধীনতাকামী ফিলিস্তিন গাজায়
এ কেমন প্রতিশোধ প্রতিহিংসা, নিষ্ঠুর নির্মম বর্বরতা হায়!
আর কত? কত আর এমনি করে, হতে হবে নিষ্ঠুর শিকার
স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগন, কবে পাবে তাদের আত্ম অধিকার?
...
স্বাধীনতা আমার রঙ্গিন স্বপ্ন
বীর বাঙ্গালী তরঙ্গ উত্তাল
স্বাধীনতা আমার লাখো সাধনার
দিগ্বিজয়ী হাল।
...
ছয়শত কোটি মানুষের বসবাসের স্থান, সু বিশাল ধরণী
মহান স্রষ্টার সুন্দরতম সৃষ্টির, সৌন্দর্য বুঝি এমনি।
মুসলিম হিন্দু বৌদ্ধ খৃষ্টান, সকল ধর্মের মানুষের স্থান
প্রত্যেকের তরে আজি, দিতে হবে তার যোগ্য সম্মান।
...
মুসলিম বিশ্বের নীলাকাশে জ্বলছিল, উজ্জ্বল এক নক্ষত্র
চিনতো তাঁকে সবে বিশ্বমন্ডলে, পরিচিত ছিল সর্বত্র।
সহসা এক রাক্ষসী ঝড় এসে, কোথা থেকে কি হয়ে গেলো
প্রজ্জ্বলিত সেই নক্ষত্র হঠাৎ, চিরতওে ছিট্কে পড়লো।
...