কতদিন কথা হয়নি, জানো?
গাছেরা একবার পাতা বদলে ফেলল ।
আর আমারা একটা পাতা উল্টে
পড়ে উঠতে পারলাম না -
...
'ভালোবাসি' - মুখে বলতে পারে না সকলে।
অবান্তর খোঁজ নেবে- বাড়ি ফিরেছ কিনা।
মনে করাবে ওষুধের কথা।
প্রতিদিন প্রশ্ন করবে- কেমনটা আছ
...
অজান্তে তোমার কাছে
শেষ চিঠি লিখে যাব -
চাইনা এমন।
যেন সে চিঠির ভাষা
...
আমি জানি তোমার ভিতরে
অজান্তে এক নারী বাস করে।
পুরুষালি চোখের তাকানো
কথার নিষ্ঠুরতা থেকে
...
আমি তাকে তত্ত্ব শেখাই
সে শেখায় মনের গঠন
আমি যত এড়িয়ে চলি
শিক্ষিকা ততই কঠোর।
...
এই যে বিষাদ আসে
তার কথা লিখব না কোথাও আলাদা?
শুধুই তোমার কথা লিখে যাব?
মানুষের কথা?
...
কিছু কিছু গল্প থাকে
মাঝ পথে ছেড়ে আসতে হয়।
তারা যেন তৈরী হয়
ফিরে তাকানোর সাধ নিয়ে।
...
কখনো কখনো কেউ শব্দহীন হয়ে পড়ে।
তা ব'লে এমন নয় - বলবার কথা থাকে না।
যেমন কখনো খুব মেঘ করে।
আমরাও ধরে নি বৃষ্টিপাত হবে।
...
হয় তো ঝরার আগে
পাতাটিও গাছকে বলেছে -
'দোহাই তোমার, থেকে যাই।
বিবর্ণতা সাময়িক, শীতের।'
...
আমি যদি খোঁজ না নিই
এতো কেন যায় আসে তোর?
কিসের এমন অভিমানে
বন্ধ রাখিস কথা বলা।
...