লাহুল ওস্পিতি থেকে ফিরে এসে Poem by Madhabi Banerjee

লাহুল ওস্পিতি থেকে ফিরে এসে

Rating: 5.0

লাহুল ও স্পিতি থেকে ফিরে তো এসেছি, কিন্তু……

যখন লাহুল ওস্পিতি থেকে ফিরে এলাম
বেশ কয়েকদিন লাগল
ঐ পাহাড়থেকে নেমে আসতে
কয়েকদিন ধরে মনে হল আমি যেন ঝুলছি
আমার পা দুটি যেন জমিতে স্পর্শ করছে না।

আকাশ যেন বাহ দিয়ে আমাকে ঠেলছে
হাওয়া যেন পাম্প দিয়ে আমার পাজরকে ফুলিয়ে দিয়েছে
কখনো রাত আমাকে জাগিয়ে দেয়
কখনো দিন আমাকে হাওয়ার দিকে ঠেলে
অনেকদিন পর্যন্ত আমার পা দুটি জমি স্পর্শ করেনি।।

COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 23 August 2020

লাহুল ওস্পিতি-র প্রেমে মুগধ কবিতা; সুন্দর অনুভূতি প্রকাশ

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success