তিল তিল ঘামে গড়া
একটি জাতি
একটি ছড়া
কি ভাবে চাল নড়াবড়া
গড়লাম দেশ দল
মন কেন ছল ছল
তোষামোদ চারদিক
নেতা সব ঠিক সব ঠিক
লুটেরার উল্লাস
এই তুই চুপ যাস
"সবাই যদি পাপী
তবে আপন পাপের বাটখারায়
অন্যটারে মাপি"
পরিবর্তনের স্রোতে যাকগে ভেসে
কালের যাত্রায়
চোখ বেঁধে সাঁতরায়
নেতা মনে আছেঃ
আপনার বাবার মৃত্যুর পরে
সব থেকে বেশী যে করে কান্না
সেই কিন্তু আসলে আপন ছিল না
হাত তালি দিয়ে
হাহ হাহ হাআআআআআ
ক্ষমতায় থাকলে সমালোচনা নয়
ভয় খাঁটি সরিষায় ভুত যদি রয়
তাহলে কি সব শেষ
আহা না বেশ বেশ
ভিতর কষ্ট আড়াল করে
গ্রামের গেদু ছুটলও ঘরে
যার যার হিসাব মিলানুরে
দীর্ঘ দিনের চেনা
পরীক্ষিত জানা
মুহূর্তেই মানা
হাহ হাহ হাআআআআআআআআআআআ
বাবা করে কেটে খা
৩৮শ কোটির প্রকল্প গাজীপুরের পানি
চালুর ঘণ্টা কয়েক পরে পাইপে দিলো ফটাস
কেও কি ঢেলে দেয়েছে কিছু পটাশ
সরকারের টাকা তোর দরকার কি
ছি ছি ছি
রুপপুরে বালিশ খোরে
ফরিদপুরে পর্দা চোর
ধরতে হবে সব
দশের কলরব
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
" সবাই যদি পাপী তবে আপন পাপের বাটখারায় অন্যটারে মাপি" /// it's wonderful' beautifully penned