তুমি কাউকে ছোবল মারতে চাও না?
খুব ভালো কথা
কিন্তু ফোঁস করতে ভূলো না
নইলে ওরা তোমায় হলহলি সাপের মতো
লাঠির ডগায় তুলবে
তোমার লেজ ধরে শূন্যে ঘোরাবে
পকেটে পূরবে, আছাড় মারবে
তোমায় সুস্থভাবে বাঁচতে দেবে না।
কিন্তু যদি ফোঁস কর....
লেজের ভরে খাড়া হয়ে
তোমার ফণা মেলে ধর,
হিস হিস শব্দ কর
সব পালাবে,
কেউ থাকবে না
তোমার ধারে কাছে আসবে না
তুমি তোমার মতো বাঁচতে পারবে।
ছোবল মেরো না, কিন্তু ফোঁস করো।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
Ramakrishna once told the idea that has been described in your poem, one of His disciples. You have told that in an interesting poetic form. enjoyed.