আমি নারী । ঈশবরের সেরা সৃষ্টি,
তোমার দাসী বা বাঁদি নই,
আমরা একে অপরের জন্য তৈরী
তোমার সেবার জন্য নয় ।
আজ আমার উদাত্ত কন্ঠের উদঘোষ
আমার পরকৃত অধিকার চাই ।
আমি শুধু নারী হতে চাই না,
আমি মানুষ হতে চাই ।
আমাকে অজ্ঞ্তার অন্ধকারে আর
ডুবিয়ে রাখতে পারবে না,
ধর্মের পুরিয়ায় আফিম খাওয়াতে পারবে না,
শাড়ি গয়নাতেও আমি ভুলব না
আমি শিক্ষা চাই, চাকরী চাই,
অর্থনৈতিক স্বাধীনতা চাই ।
আমি শুধু নারী হতে চাই না,
আমি মানুষ হতে চাই ।
আমি যৌন-স্বাধীনতা চাই না,
তোমার সেব্চছাচার বন্ধ করতে চাই,
আমি ক্যানসার চাই না,
এইচ আই ভি চাই না,
পর-পুরুষের সঙ্গ চাই না,
একটি পুরুষকে আঁকড়ে থাকতে চাই ।
আমি শুধু নারী হতে চাই না,
আমি মানুষ হতে চাই ।
সকলকে খাইয়ে নিজে অভূক্ত থাকতে চাই না,
আমি তিন বেলা পেট পুরে খেতে চাই,
আমি অপুষ্টি চাই না,
অপুষ্ট সন্তান চাই না,
সুসম পৌষ্টিক আহার চাই,
বাক্-স্বাধীনতা চাই ।
আমি শুধু নারী হতে চাই না,
আমি মানুষ হতে চাই ।
আমি তোমার ধর্ষিতা হতে চাই না,
আসিডে মুখ পোড়াতে চাই না,
আমি নগ্নতা চাই না,
অশ্লীলতা চাই না,
শুধু তোমার ঘরনী হতে চাই,
শান্তি পেতে চাই ।
আমি শুধু নারী হতে চাই না,
আমি মানুষ হতে চাই ।
আমি পণের শিকার হতে চাই না,
সমান অধিকার চাই ।
আমি শুধু রাঁধতে চাই না,
নীরবে কাঁদতে চাই না,
মানুষের সম্মান চাই,
সমাজ গড়ার কারিগর হতে চাই ।
আমি শুধু নারী হতে চাই না,
পূর্ণ মানুষ হতে চাই ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
শুভেচ্ছা জানানোর জন্য ভালো মানুষ অবশ্যই সুন্দর। এই সুন্দর করে বলে আমাদের বলার কিংবা ভাবার কিছু থাকেনা যখন থেকে। আপনি একটি স্থপতি ডিজাইন সমাজ। খুব সুন্দর কবিতা এই সত্যি। Wishing to become a good human being is definitely nice. This is nice to say away from vices. Being an architect you can design society well. Very nice poem this is really...10