ঈশ্বরের জন্ম Poem by Gayatri Phukan

ঈশ্বরের জন্ম

ঈশ্বরের জন্ম
Gayatri Phukon

ঈশ্বরের এভাবেই জন্মহয়
যখন সে বলে
আর সবাই তা মেনে নেয়
যখন তাঁকে
পূজো করি
তখন আমরা তাঁকে
বিশেষ মর্যাদার আসনে
অধিষ্ঠিত করি
যখন ঈশ্বরের কথার উপর
কেউ কথা বলে
তখন তার কন্ঠ রোধ করা হয়
আর তখনই এক ঈশ্বরের জন্ম হয়
যখন ভাবা হয়
তাঁর কোনো ভুল হয় না
ভুল তো শুধু মানুষেরই হয়
তখনই এক ঈশ্বরের জন্ম হয়।

রাজনীতিতে
বিপ্লবে
গল্পে
উপন্যাসে
কবিতায়
নয়তো এক বাজারে
ঈশ্বরের জন্ম হলেই বিপদ
ঈশ্বরের সামনে
মানুষ বড়ো অসহায় -
বড্ড নীরব - -
কারণ ঈশ্বরের হাত দু'টি
অদৃশ্য
ঈশ্বরের সামনে আমরা নির্বাক।

হে মানব,
কখনো ঈশ্বরের জন্ম হতে দিও না
মানুষ কখনো ঈশ্বর হতে পারে না
মনে রাখবে
ঈশ্বর সবসময়ই মুক্ত
ঈশ্বরের কাছে আমাদের
হাতগুলো বন্দি
ঈশ্বরের জন্ম হতে দিও না
নয়তো একদিন
সে ঈশ্বর'কে হত্যা করতে
বাধ্য হবে - -
নয়তো সেই ঈশ্বরের হাতে
হবে তোমার অনিবার্য মৃত্যু।।

Translated from Assamese into Bengali by: Shakil Ahmed.

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Gayatri Phukan

Gayatri Phukan

Sivasagar
Close
Error Success