মাঝে মাঝে ঝড় ওঠে Poem by RAJAT GHOSH

মাঝে মাঝে ঝড় ওঠে

Rating: 5.0

মাঝে মাঝে ঝড় ওঠে
শান্ত নীরব বিকালের বুকে মেঘ,
ধুলো উড়িয়ে রাখাল ছেলে
বাড়ি ফেরে পায়ে সাইক্লোন বেগ।

মাঝে মাঝে ঝড় ওঠে
হাজার পাখির বাঁকাচোরা দিগন্তে,
আঁধার নেমেছে বিকাল চোঁখে
মায়াময় ময়দানের অজান্তে।

মাঝে মাঝে ঝড় ওঠে
গোধূলি এ হৃদয় স্পন্দনে,
ধুলোময় রক্ত ঝড়ের শেষে
কে আঁকে ললাট, লাল চন্দনে?

মাঝে মাঝে ঝড় ওঠে
হয়তো দূরের কালো গহবরে,
তৈরি হবে নব পৃথিবী
নব নব নতুন কলেবরে!

Wednesday, May 20, 2020
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 20 May 2020

মাঝে অনাহুত ঝড় উঠে এ নীরব ছায়ায় যেখানে কবিতার কালি মেঘ হয়ে অঝোর কান্না ঝরায়.....

0 0 Reply
??? ??? 21 May 2020

ধন্যবাদ । আপনার মূল্যবান মতামত আমার কবিতা লেখার প্রেরণা শক্তি

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success