কবিতা লিখব Poem by Madhabi Banerjee

কবিতা লিখব

Rating: 5.0

কবিতা লিখব
মাধবী বন্দ্যোপাধ্যায়

বৌদি তুমি সারাদিন সংসারের শতকর্মেব্যস্ত থাক
এরপরেও তুমি কবিতা লেখার সময় পাও কি করে?
‘শোনো সংসারই আমার কবিতারবিষয় বস্তু
সংসারের কাজই আমার কবিতার লাইন
কবিতার ভাব ভাষা ছন্দ।
ঘুম থেকে উঠে লেগে যাই সংসারের কাজে
পরিজনের জন্য চা করি
অতঃপর বাজারে যাই আলু পটল মাছ কুমরো কিনতে
এরপর শুরু হয় রান্না
রান্নাতে তেল নুন মিষ্টি মশলা মাপা হাতে দিতে হয়
এরপর পরিজনদের খাদ্য পরিবেশন
পরিজনেরা খাদ্য মুখে দিলে
ওদের মুখমন্ডলে পরিতৃপ্তির ছাপ ফুটে উঠলে
বুঝে যাই আমার শ্রম সার্থক
-তারপর?
তারপর আর কি
নিজেরজীবনের উত্তরাকান্ডের কাহিনী
নিজেকেই লিখতে হয় যে
এরপর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি
আমার পরিজন যেন ভাল থাকে
আর আমাকে ধৈর্য আর শক্তি দাও ইষ্টদেব।

তাই তো আমি কবিতা লিখতে পারি।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success