চোখের ভাষা Poem by NK Mondal

চোখের ভাষা

আমি পারব না বলতে তোকে,
তুই যা বলিস বল দু: খ নেই তাতে।
আমি পারব না বলতে তোকে
মুখ ফুটে ভালোবাসার কথা।
বুঝতে পারলে বুঝে নে আমার চোখের ভাষা।
তবুও বলতে পারব না আমার মনের কথা।
যতই থাকুক না কেন হৃদয়ে আমার ব্যাথা।
তুই তো আর জানিস না কতটা ভালোবাসি তোকে।
তা বোঝাব কি দিয়ে পাই না কিছু খুঁজে।
শত শত বুকের যন্ত্রনা নিয়ে থাকতে হয় আমাকে।
তবুও পারব না বলতে তোকে,
তুই যা বলিস বল আমাকে দু: খ নেই তাতে।
আসুক না কেন ঝড় ঝাপটা ভুলব না তোকে।
তবু্ও বলতে পারব না আমার মনের কথা।
তুই বুঝে নিতে পারিস তো বুঝে নে আমার চোখের ভাষা।

POET'S NOTES ABOUT THE POEM
Love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
NK Mondal

NK Mondal

Hariharpara, Murshidabad
Close
Error Success