ধন্যবাদ ওহে কবি! Poem by Sk. Nurul Huda

Sk. Nurul Huda

Sk. Nurul Huda

Debipur, Memari, Burdwan, West Bengal, India

ধন্যবাদ ওহে কবি!

Rating: 5.0

একটা দেশের কথা নিজের দেশের মতো করে বলেছ
না তার জন্য তোমাকে ধন্যবাদ দেব না।
ধন্যবাদ দেবনা সেদেশের ঐহিত্যের কথা, রূপের কথা
বলেছে বলে,
বন্ধু কত বড় বড় প্লেন, জাহাজ, মিডিয়া, টিভি
ওই দেশে যাচ্ছে তা বলেছ
বলে।
অনেক দেশের চোখ সেখানে তা প্রমাণ করার জন্য
ও তোমার ধন্যবাদ প্রাপ্য নয়।
ধন্যবাদ দেব সেখানে পাহাড়ের ধারে, মুক্ত বাতাসের
মাঝে, আকাশের নীলে, মুক্তি পাওয়া চার দেয়ালের মাঝে,
ফুলের টবে, আতর মাখানো সাদা পোশাকে, বরখাতে,
এবং টাই বাঁধা কোটে, সর্বত্রই বারুদের গন্ধ শুঁকতে পেরেছো
বলে;
ধন্যবাদ দেব
খিদেতে ভরে থাকা পেট নিয়ে, আতঙ্কে উদ্বেলিত হৃদয় নিয়ে
অনেকউত্তর না পাওয়া প্রশ্নের ভিড়ে পাগল হওয়া মাথা নিয়ে
দিন রাত এক হয়ে যাওয়া গ্রহের বাসিন্দা হয়ে যাওয়া
শিশু ও গর্ভবতী মহিলাদের কান্না লেগে থাকা কান্নার গান
শুনতে পেয়েছে বলে।
আর তোমার শেষের প্রশ্নের জন্য বটেই-
দেশটার নাম কি শুধুই সিরিয়া? না আরো অন্য কিছু?

- - - - -




©এস. নূরুল।

Thursday, January 16, 2020
Topic(s) of this poem: poetry
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 17 January 2020

greatly the last line heart touching hit written beautiful on the world political violence, warfare

0 0 Reply
B.m. Biswas 17 January 2020

Thank you very much for you keen reading and a reflective comment..

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Sk. Nurul Huda

Sk. Nurul Huda

Debipur, Memari, Burdwan, West Bengal, India
Close
Error Success