রোজই দেখি গাল পাড়ে
গালের ছড়া ছড়ার গাল
পাগল তো নয় দেখে লাগে
তার শব্দে যে মোটা দেশ জাগে
ছড়ায় ছড়ায় হম্বিতম্বি হাত পা ছোঁড়ে
গালাগালিতে সব পাড়া যে ভরে
কুসংস্কার মানেনা জানি
রোজই তবু পূবদিকে কেন তার মুখ খানি?
পারলেই তো পারে কবিতা বলতে
দিক না যতই গালাগালি টলতে টলতে
ধমকানি ঝমকানি, হুমকানি মাতব্বরি যত
কবিতায় কেন করে না
ফালিফালি অভিযোগ যখন অত?
পেলেও তো পেতে পারে তখন জনতা নোবেল
কারণ সবতো গুলে খাওয়া, হেগেল হোক বা এঙ্গেল
আর সবই তো প্রায় পশ্চিমে জানে
তবু কেন ছড়ার বুলি পুব পানে?
হ্যাঁ, sir বলুন?
"শিশুর লাগি ছড়া তো তুই জানিস
ছড়ার নেই নিয়ম বাঁধন মানিস
শব্দ করো সুর তোলো, তোলো ঝংকার
মিলেরতালে, অপরিনত মাথায় আন হিল্লোল, আরকি দরকার?
কবিতা হলে পন্ডিতেরা সব বসবে কলম চেপে
গীতিকাব্যিক ব্যঞ্জনা, ভাবাবেগে আঘাত কিনা দেখবে সবই মেপে
সেতো জানে ছড়ার ছাড়ে
দোষ দেওয়া যায় অন্যের ঘাড়ে
পাছে, না ঘোর কেটে যায় নিজ দেশে
বুঝে না যায়, তারা ছিল কোন ভুলের আবেশে
দলে দলে ধেয়ে এসে দড়ি ধরে না মারে টান
বদ্ধ পাগল, কেক খেকো খোকা না হয় খান খান! ! "
©22.04.20
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
I think this poem is directed at somebody, I do not know who.