কেন বাড়ছে বয়স
হচ্ছি বুড়ো.
কেন থামছেনা ঐ সময়ের ক্যারাভান!
কেন পড়ছে বলিরেখা
কমছে মাধুর্য্যতা,
ঝুলে যাওয়া মুখ হচ্ছেনা টানটান?
কেন বাড়ছে নগর বিশ্রি রকম
হারিয়ে যাচ্ছে বিজনের নিরবতা
উচু উচু সব দালানের ভীড়ে
হারাচ্ছে রোজ শান্তির কথকতা...
কেন শিউলি বকুল হারিয়ে যাচ্ছে
ক্যাকটাস আর মানিপ্লান্টের ভীড়ে
কেন কাটছে সময় মুল্যবোধকে
মাড়িয়ে পায়ে...মেকি সভ্যতা ঘিরে!
কেন উঠোন জুড়ে নামছেনা মেঘ
আকাশের বুক চিরে..
কেন বৃষ্টি মানে আজকাল শুধু
ব্যকুলতা গ্রিল ধরে?
কেন সম্পর্কের বেড়াজাল গুলো
আজকাল শুধু ম্যাসেঞ্জারেই বাঁধা
গলাগলি নাই, ছোঁয়াছুঁয়ি নাই
উষ্ণতাহীন হৃদয়গুলো আজব গোলকধাঁধা!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
আশাহীনতার উপর সুন্দর লিখেছেন; অনেক দিন পর আপনাকে পড়ে ভালো লাগলো /// সবি বাড়ছে বাড়ছে ক্ষয়ও বয়সের সাথে সাথে শেষের হয় অন্য শুরু সভ্যতার উঠোন জুড়ে মেলা বসছে আধুনিকতার যদিও প্রকৃতির ছোঁয়া আগের মতো আছে তবু এ মেকী হৃদ্যতা পায়না সে সম্ভার ///
অনেক ধন্যবাদ! বাংলা কবিতার পাঠক পেলে সত্যিই খুব ভালো লাগে..