শিক্ষা Poem by Madhabi Banerjee

শিক্ষা

Rating: 5.0

ছেলেটি ঘর ছেড়েছিল
যখন সবে মাত্র সতেরর চৌকাঠে পা রেখেছিল
স্কুলের গন্ডি পার করেউচ্চতর বিদ্যাশিক্ষার জন্য
ন'মাসে ছ'মাসে একবার বাড়িতে আসা
কিন্তু মায়ের তাতে মন ভরে না।
মাংস বিরিয়ানীর চাপেশুক্তো টাউ মাছের
ঝালকাটা ঝোল পিঠে পুলি রান্না করাই হয় না
এবার এসেছে শিক্ষা সাঙ্গ করে, ডক্টরেট উপাধি নিয়ে
মায়ের চোখ জরিপ করে ছেলে কতটা বড় হয়েছ
আনন্দে মুখে বাক্যি সরছে না, চোখের কোনা শির শির করছে
প্রতিবেশী সাথীরা জিজ্ঞাসা করে
‘কি গো ছেলে কি বাংলায় মা বলছে না ইংরাজিতে'
মা অবাক, ছেলে তো সেই আগের মতই বলল"মা খিদে পেয়েছে"
‘টাউ মাছের ঝোল দিয়ে ভাত খাব"
কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে আগের মতই।
ডক্টরেটা কি জিনিস বোঝা যাচ্ছে না।
কিছুই বদলায়নি দেখছি

Monday, December 10, 2018
Topic(s) of this poem: education
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success