আমার সব শেষ Poem by RAJAT GHOSH

আমার সব শেষ

Rating: 5.0

কবিতার ছোটো ছন্দ আজ বেচাল,
বাড়ন্ত আনন্দগুলো আজ সব স্মৃতি,
জীবনের সব আশা আজ নির্বাক,
একেই বলে, 'আমার সব শেষ'।
শুনছে সেই রক্ত পিপাসুর পাগলা দল
'আমার সব শেষ' র শেষ বাণীগুলো?
না, ব্যাগ হাতে ফেরা হলো না,
না, হাতে হাত দিয়ে ফেরা হলো না,
তবু ফিরলো, জীবনের ছুটি নিয়ে,
ছয় সহকর্মীর কাঁধে, কফিনবন্দি হয়ে।
কালকের টাটকা তরুণ আজ জড়,
এ যেন অবিশ্বাস্য, রহস্যময়, অসম্ভব।
'না, পারলাম না' র গ্লানি বড় বেদনাময়।
এ কি মৃত্যু? ব্যর্থতা? না জয়ের আগাম ধ্বনি?
উপসংহারে কেবল 'আমার সব শেষ'।

Saturday, October 14, 2017
Topic(s) of this poem: death
COMMENTS OF THE POEM
Rajat Ghosh 14 October 2017

Thank u very much...@Kumarmani Mahakul Sir.

0 0 Reply
Kumarmani Mahakul 14 October 2017

The rhythm of poetry is untidy today. Growing pleasures are all memories today. This poem carries broad sense. This is beautifully presented.10

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
RAJAT GHOSH

RAJAT GHOSH

West Bengal, India
Close
Error Success