অন্তরে
আজ বুঝেছি
তুমি আর নেই,
তোমার কালো চুল আর
নিষ্পাপ মনটি চুরি হয়েছে সময়ে,
আর দেওয়া কথাগুলো আজ তীর্থের পথে।
আমি
আজ সন্ন্যাসী,
অন্তহীন তপস্যা ছেড়ে
আজ আমার মন বিলীন,
ধ্যানমগ্ন অন্তর্দৃষ্টি আজ তোমার খোঁজে
সেই ব্যাকুল বকুল তলের বাঁধানো ঘাটে।
কৈশোরের
সেই দিনগুলো
আসে না হিমালয়ে,
তবু সন্ন্যাসী পাগল সম
খুঁজে চলে ফেলে আসা উষ্ণতা
আর তোমার চোঁখের সেই বাঁকা ইশারাটা।
আমার
সন্ন্যাস উপনিষদহীন,
সেই ডাইরির খোদাইগুলো
আজ আমার ঝোলায় আনে
ফেলে আসা সব মাদকতার বন্ধন,
তপস্যায় প্রেমের কাহিনী তাই অতি তুচ্ছ।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
When you understand today the present moment, you understand life and love. Leaving endless torture you surrender before Divine. Now you get power of eternal love from God. An amazing poem is wisely penned.10
Thanks sir...thanks a lot...