উন্মাদবাণী Poem by Arun Maji

উন্মাদবাণী

অন্যের জীবনকে কাটাছেঁড়া করবে
তো হিংসে আসবে, বিদ্বেষ আসবে, ঘৃণা আসবে।
নিজের জীবনকে কাটাছেঁড়া করবে
তো মুক্তির পথ দেখতে পাবে।

বাইরের পৃথিবীতে সুন্দর খুঁজবে
তো হতাশা আসবে, অবসাদ আসবে।
নিজের ভেতর সুন্দর খুঁজবে
তো সুন্দর তোমাকে অভ্যর্থনা করবে।

© অরুণ মাজী
Painting: Daniel Gerhertz

উন্মাদবাণী
Friday, November 3, 2017
Topic(s) of this poem: beauty,life,truth
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success